August 28, 2026, 2:14 pm
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় এক মুদির দোকানদারকে পিটিয়ে আহত করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বৃহস্পতিবার (১৭ ফেব্রæয়ারী) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের মাঝিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মুদির দোকানদারের নাম মোর্শেদ আলম (২৪)। তিনি ওই এলাকার মৃত মোহাম্মদ রশিদের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, ১টি ১ ১টি মোবাইল সেট নিয়ে মোহাম্মদ রশিদের পুত্র মোর্শেদ ও একই এলাকার মোস্তাক আহমদের পুত্র মো: আরিফের মধ্যে ওই দিন সন্ধ্যায় বাকবিতন্ডা হয়। এর সুত্র ধরে মোস্তাক আহমদের পুত্র আরিফ, তার ভাই ফারুক, অপর ভাই সাদেকসহ ৪/৫ জন মিলে মুদির দোকানদার মোর্শেদকে পিটিয়ে আহত করে। মোর্শেদের ছোট ভাই খোরশেদ আলম জানান, আমার ভাইয়ের কাছ থেকে একটি মোবাইল নিয়েছিল। মোবাইলটি চট্টগ্রামে নিয়ে যায়। সেখানে বিক্রি করে ফেলে। ওই দিন বড় ভাই মোর্শেদ আরিফের কাছ থেকে মোবাইলটি খোঁজছিলেন। তারা হাতুড়ি ও লোহার রড নিয়ে এসে আমার ভাইকে পিটিয়ে আহত করে। দোকানের মালামাল লুট করে। নগদ টাকা নিয়ে যায়। পেকুয়া থানার এস,আই আল আমিন জানান, লিখিত এজাহার পাওয়া গেছে। ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করতে বলেছি।