August 9, 2026, 8:43 am

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন শোয়াইব ইসলাম

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি হলেন শোয়াইব ইসলাম

নিজস্ব প্রতিবেদক

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন মোঃ শোয়াইব ইসলাম। সোমবার (৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এ কমিটির অনুমোদন দেন।

শোয়াইব ইসলাম কুমিল্লার দেবিদ্বার উপজেলার পৌর এলাকার মরিচাকান্দার বাসিন্দা এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র ছাত্র। পূর্বে তিনি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগের আসন ভিত্তিক নির্বাচন পরিচালনা ও সমন্বয়ক কমিটির সদস্য হিসেবেও দেবিদ্বারে দায়িত্ব পালন করেন শোয়াইব।

এছাড়া তিনি সুচিন্তা স্টুডেন্ট উইংয়ের ঢাকা পূর্ব জোনের যুগ্ম-সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। স্থানীয়ভাবে তিনি কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল এমপির রাজনীতির সাথে জড়িত।

সহ-সভাপতি মনোনীত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শোয়াইব ইসলাম আওয়ামী লীগের সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন পারভেজ ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম সম্রাটের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানান।

১০৬টি থানা মানের বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সুপার জেলা ইউনিট সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির সকলকে অভিনন্দন ও মুজিবীয় শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, মুজিব আদর্শ ছড়িয়ে যাক সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

সকলের নিকট দোয়া চেয়ে শোয়াইব বলেন, ২০১১ সাল থেকে ছাত্রলীগের পতাকাতলে মুজিব আদর্শের চর্চা শুরু করেছি। শৈশবের লালিত স্বপ্ন, কৈশোরের প্রেম বাংলাদেশ ছাত্রলীগের সাথে পথচলার দ্বারপ্রান্তে চলে এসেছি। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আমার জীবনের এক ভিন্নরকম অধ্যায়। এই ইউনিটের যে দায়িত্ব আমাকে দেয়া হয়েছে, আমি যেনো তা সঠিকভাবে পালন করতে পারি সবাই দোয়া করবেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com