August 9, 2026, 8:43 am

চকরিয়ার মালুমঘাটে সড়ক দূর্ঘটনায় ৫ সহোদর নিহত

চকরিয়ার মালুমঘাটে সড়ক দূর্ঘটনায় ৫ সহোদর নিহত

এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট নামক স্থানে দ্রুতগামী পিকআপ ভ্যানের চাপায় পুজো দিয়ে ফেরার পথে একই পরিবারের ৫ জন নিহত হয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারী) ভোর পাঁচটার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের একটু আগেই সোয়াজানিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক সাফায়েত হোসেন জানান, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরেশ চন্দ্র শীলের ৭ ছেলে ২ মেয়ে সহ পরিবারের ৯ সদস্য পারিবারিক পুজো দিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় কক্সবাজারমুখী একটি দ্রুতগামী পিকআপভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই চারজন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।
নিহতরা হলেন- চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট স্টেশনের কাছের হাসিনা পাড়ার মৃত সুরেশ চন্দ্র শীলের পাঁচ পুত্র- অনুপম শর্মা (৪৫), নিরূপম শর্মা (৪৩), দীপক শর্মা (৪০), চম্পক শর্মা (৩৮) ও শরণ শর্মা (২৬)।
আহতরা হলেন- রক্তিম শর্মা (৩০), প্লাবন শর্মা (২৮) ও বোন মুন্নী শর্মা (৩৪)। পুলিশ ঘাতক পিকআপটি জব্দ ও চালককে আটক করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন।
ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর জানান নিহত ৫ সহোদরের সৎকার করার জন্য ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ব্যবস্থা করা হচ্ছে।
চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, ৫ জনই একই পরিবারের সদস্য এবং তারা পরস্পর সহোদর।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com