August 9, 2026, 7:47 am
পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়ায় সড়ক থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পেকুয়া থানা পুলিশ ২১ জানুয়ারী (শুক্রবার) সকাল ৯ টার দিকে (এবিসি) আঞ্চলিক মহাসড়ক থেকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা বটতলা বাজারের উত্তর পার্শ্বে ওই লাশটি উদ্ধার করেছে। পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে লাশটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। টইটং ইউপির গ্রাম পুলিশ মনছুর আলম জানান, রাস্তায় লাশটি পড়ে রয়েছে। আমরা ওই খবর পাওয়ার পর সেখানে দ্রæত ছুটে আসি। ইউনিয়ন পরিষদের দফাদার, গ্রাম পুলিশ ও ইউপি সদস্যসহ বিপুল লোকজন সেখানে জড়ো হয়। পুলিশকে আমরা ওই খবর দিয়েছি। পরবর্তীতে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পেকুয়া থানার এস,আই আশরাফ জানান, লাশটি উদ্ধার করা হয়েছে সড়ক থেকে। মর্গে পাঠানো হয়েছে। লাশটির পরিচয় পাওয়া যায়নি।