August 9, 2026, 7:47 am

খুটাখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ; বনভূমি দখলমুক্ত

খুটাখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ; বনভূমি দখলমুক্ত

জিয়াউল হক জিয়াঃ

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালীতে অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সংশ্লিষ্ট বনবিভাগ।

রবিবার (২জানুয়ারী) দুপুর ২টার দিকে চকরিয়া উপজেলার খুটাখালী-মেদাকচ্ছপিয়া পাগলিরবিল কোনাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

উচ্ছেদ অভিযানের সত্যতা নিশ্চিত করে মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা মোঃ শাহিন আলম বলেন,ফুলছড়ি রেঞ্জের অধিন,খুটাখালীর মেদাকচ্ছপিয়া বিটের কোনাপাড়া এলাকায় বনভুমি জবর দখল ঘর তৈরির সময় অভিযান চালিয়ে ঘরটি গুড়িয়ে দিয়ে ৫ শতক ভূমি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন,অভিযানের পূর্বে বিষযটি রেঞ্জ কর্মকর্তার মাধ্যমে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।অভিযান সহযোগিতা করেন মেদাকচ্ছপিয়া বিটের স্টাফ, হেডম্যান ও ভিলেজারগণ।

ফুলছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমদ বাবুল বলেন,বনভূমি দখল সহ যেকোন অবৈধ কর্মকান্ড চালানো ব্যক্তি যেই হোক।কাউকে ছাড় দেওয়া হবে না।এছাড়া অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com