August 9, 2026, 8:49 am

ঈদে মিলাদুন্নব : পেকুয়ায় বয়ান করবেন মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী, সমাগম হবে ২ লক্ষাধিক মানুষের

ঈদে মিলাদুন্নব : পেকুয়ায় বয়ান করবেন মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী, সমাগম হবে ২ লক্ষাধিক মানুষের

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় ৫ জানুয়ারী (বুধবার) অনুষ্ঠিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল। ওই মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী স্কলার ও দাওয়াতে ঈমানী বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকর্ষনীয় বক্তা, ইসলামি চিন্তাবিদ ও যুক্তিবিদ হযরত আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরী। পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা মুরারপাড়ায় ঈদে মিলাদুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বর্তমান সময়ের আলোচিত ও জনপ্রিয় ওয়ায়েজীন আল্লামা গিয়াস উদ্দিন আত তাহেরীর পেকুয়ায় আগমন ও মিলাদ মাহফিলে তার বয়ানকে ঘিরে পেকুয়ায় ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি গঠিত হয়েছে। ওই দিন মুরারপাড়ার বিশাল মিলাদুন্নবী সা: মাহফিলকে সফল ও সার্থক করতে পেকুয়ায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মাহফিল পরিচালনা কমিটি ইতিমধ্যে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। মাহফিলকে সফল করতে পরিচালনা কমিটি পেকুয়ায় প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে বৈঠক করেছেন। এ লক্ষ্যে ২ জানুয়ারী শনিবার সন্ধ্যার দিকে পেকুয়ায় মাহফিল পরিচালনা কমিটি প্রেস ব্রিফিং করেন। ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা, ছাত্রলীগ কক্সবাজার জেলার যুগ্ম সাধারন সম্পাদক ও পেকুয়া কবির আহমদ চৌধুরী বাজারের ইজারাদার এইচ এম শওকতের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন মাহফিলের প্রধান উপদেষ্টা এইচ,এম শওকত। ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির সভাপতি ও আ’লীগ পেকুয়ার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ খলিলুর রহমান, সাধারন সম্পাদক ডাক্তার মোহাম্মদ হেলাল উদ্দিন, মাহফিল পরিচালনা কমিটির সহ-সাধারন সম্পাদক ও শ্রমিকলীগ নেতা মোহাম্মদ রাসেল, মোহাম্মদ ওসামা বিন ছফা আল মিকাত, উপদেষ্টা আমিন সওদাগর প্রমুখ। এ সময় মাহফিল পরিচালনা কমিটির জৈষ্ঠ্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সুত্র জানায়, ৫ জানুয়ারী পেকুয়ায় অনুষ্ঠিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী সা: মাহফিল। গিয়াস আত তাহেরী ওই মাহফিলের প্রধান বক্তা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চকরিয়া-পেকুয়ার সাংসদ জাফর আলম বিএ (অনার্স) এমএ। মাহফিল পরিচালনা কমিটি মিলাদুন্নবী সা:কে সফল করতে সব প্রস্তুতি চুড়ান্ত করে। কক্সবাজার জেলা প্রশাসক থেকে ওই মাহফিল অনুষ্ঠানের জন্য সম্মতি পাওয়া গেছে। পরিচালনা কমিটির জৈষ্ঠ্য নেতৃবৃন্দরা জানান, ওই দিন হুজুরের বয়ান শুনতে প্রায় ২ লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। গিয়াস উদ্দিন আত তাহেরী অনলবর্ষী বক্তা। তার আগমনের এ খবরে পেকুয়াসহ কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় ইতিমধ্যে খবর ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি সুন্নিয়াতের নয়নমণি। যুক্তি ও তর্কবিদ হিসেবে এ ওয়ায়েজীন আন্তর্জাতিক অঙ্গনে তার খ্যাতি ছড়িয়ে পড়েছে। তিনি বয়ান করবেন। তার এ বয়ান শ্রবণ করতে ২ লক্ষাধিক মানুষ পেকুয়ার মুরারপাড়া সিরাত মাঠ প্রাঙ্গণে সমবেত হবেন। পুরুষরা বয়ান শুনবেন আবার মহিলাদের জন্যও আলাদা প্যান্ডেল থাকবে। মহিলা ও পুরুষ ওই দিন মাহফিলে উপস্থিত থাকবেন। পর্যাপ্ত নিরাপত্তা জোরদার থাকবে। শান্তি শৃংখলা রক্ষার জন্য নিয়োজিত থাকবে আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক। এ ছাড়াও প্রশাসন ও পুলিশকেও এ বিষয়ে সার্বিক সহযোগিতার জন্য আহবান করছি। মাহফিল অনুষ্ঠিত হবে দিনের মধ্যেই শেষ করা হবে। সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে। তবে প্রধান বক্তা বয়ান করবেন বাদে জোহরের পর থেকে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com