August 9, 2026, 7:35 am

পেকুয়ায় বাঁশ ব্যবসায়ীকে ছুরিকাঘাত

পেকুয়ায় বাঁশ ব্যবসায়ীকে ছুরিকাঘাত

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় কবির আহমদ চৌধুরী বাজারের বাঁশ ব্যবসায়ী ওয়াজ উদ্দিন (৩২) কে ছুরিকাঘাত করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ২০ ডিসেম্বর (সোমবার) সকাল ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে। জখমী ওয়াজ উদ্দিন বাইম্যাখালী গ্রামের মোহাম্মদ হোসাইনের পুত্র। স্থানীয় সুত্র জানায়, পৈত্রিক অংশের জমি নিয়ে ওয়াজ উদ্দিন ও তার নিকট আত্মীয় কামাল হোসেনের পুত্র কফিল উদ্দিন গংদের মধ্যে বিরোধ চলছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, এর সুত্র ধরে কামাল হোসেনের পুত্র কফিল উদ্দিন ও তার ভাই ফোরকান উদ্দিন মিলে ওয়াজ উদ্দিনকে বাড়িতে গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তার বাহুতে ও বাম হাতে ছুরিকাঘাত করা হয়েছে। এ সময় স্ত্রী আয়েশা ছিদ্দিকা ও ছোট ভাই সুমন তাকে উদ্ধার করতে যান। হামলাকারীরা ওই ২ জনকেও পিটিয়ে আহত করে। ওয়াজ উদ্দিনের স্ত্রী আয়েশা ছিদ্দিকা জানান, কফিল গং দুই দফা হামলা করেছে। রবিবার রাতে বাড়ি গিয়ে হামলা চালায়। এ সময় বাড়িঘর ভাংচুর ও স্বর্ণালংকার, মোবাইল লুট করে নিয়ে যায়। পরের দিন সকালে দ্বিতীয় দফায় তারা আমার স্বামীকে আমার বাড়িতে এসে ছুরিকাঘাত করে। আমাকে ও দেবর সুমনকেও পিটিয়ে আহত করে। এ ব্যাপারে পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com