August 9, 2026, 7:33 am

লোহাগাড়ায় দেয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু

লোহাগাড়ায় দেয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু

সাইফুল ইসলাম, লোহাগাড়া:
চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়নে ট্রাক্টর গাড়ির ধাক্কায় ভেঙে যাওয়া দেয়ালের নিচে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

১১ডিসেম্বর শনিবার বড়হাতিয়া ইউনিয়নের আবদুল আলিম সিকদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু নাম তানিশা আক্তার ৮,সে একই এলাকার মোঃ রফিকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান চালক দেওয়ালের কাছাকাছি ট্রাক্টর গাড়ি টি সাইট করতে গেলে মূহুর্তে নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে গেয়ে ধাক্কায় লাগলে দেয়াল ভেঙে রাস্তার ওপর পড়ে।
তাতেই রাস্তা দিয়ে যাওয়া দুজন শিশু দেওয়ালের নিচে চাপা পড়ে। একজন সামান্য আহত হলেও তানিশা আক্তার গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে
গেলে কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে আসার আগেই অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বড়হাতিয়ার ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ, চুনতি পুলিশ ফাঁড়ির এসআই শিশির বিন্দু ধর।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com