August 9, 2026, 7:33 am
এম, রিদুয়ানুল হক, চকরিয়াঃ
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।
৪ ডিসেম্বর বেলা ১১ টায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো, নজরুল ইসলামের সভাপতিত্বে নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যদের প্রথম বৈঠক বিদ্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান সভাপতি ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব নুরুল আখের।
বৈঠকে আলহাজ্ব জাফর আলম এমপি ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচন করবেন না বলে অপারগতা প্রকাশ করেন। পরবর্তীতে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদীর নাম প্রস্তাব করা হলে তাতে সংখ্যাগরিষ্ঠ সদস্য একমত পোষণ করেন। ফলে বিনা ভোটে তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন।
উল্লেখ্য নির্বাচনী তপশীল অনুযায়ী নির্বাচনের তারিখ ছিল গত ৩০ নভেম্বর। ঐদিন শুধুমাত্র মাধ্যমিক শাখার অভিভাবক ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকি ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রতিনিধিরা নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় যারা নির্বাচিত হলেন (বাম থেকে) – আলহাজ্ব সিরাজদৌল্লা (প্রতিষ্ঠাতা); আলহাজ্ব জাফর আলম এমপি (দাতা); নুরুল আখের (প্রধান শিক্ষক) পদাধিকার বলে সদস্য সচিব; সাইফুল কাদের সোহেল ও মনছুর আলম রানা (অভিভাবক সদস্য প্রা/শা); ইসমত আরা বুলু (সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য); জাইদুল হক (শিক্ষক প্রতিনিধি মা/শা); এম, রিদুয়ানুল হক (শিক্ষক প্রতিনিধি প্রা/শা) ও রাশেদা বেগম (শিক্ষক প্রতিনিধি সংরক্ষিত মহিলা)।
মাধ্যমিক শাখার অভিভাবক ক্যাটাগরিতে যারা নির্বাচিত হলেন শওকত হোসেন (প্রাপ্ত ভোট ৪৪১) ও নুরুল মোক্তাদির লিটন (প্রাপ্ত ভোট ২৯৬)।
পরবর্তীতে নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব ফজলুল করিম সাঈদী’র নেতৃত্বে প্রথম বৈঠকে আরেকজন শিক্ষানুরাগী ক্যাটাগরিতে সদস্য নির্বাচিত করবেন। ফলে ১৩ জন বিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হবে।