August 9, 2026, 7:33 am

ইসলামী ছাত্র যুব কাফেলার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত!

ইসলামী ছাত্র যুব কাফেলার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত!

নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার শাহারবিল বাজারের দক্ষিণ পার্শ্বে ঐতিহ্যবাহী শাহারবিল ইসলামী ছাত্র যুব কাফেলার উদ্যোগে ৯ম বার্ষিক (০৩ডিসেম্বর) তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মাহফিলে মাওঃ মোহাম্মদ নূরুদ্দোজা ও মাওঃ মোহাম্মদ জকরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহারবিল ইউনিয়ন পরিষদের নব-নিবার্চিত চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মাওঃ শব্বীর আহমদ ওসমানী ও শাহারবিল ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের বর্তমান মেম্বার শহীদুল ইসলাম।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম থেকে আগত মাওলানা আবু তাহের।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আশরাফুল মোস্তাফা বিন নূরী।
এ সময় প্রধান আলোচক হিসেবে ছিলেন সাতক্ষীরা থেকে আগত মাওঃ আজিজুল ইসলাম জিহাদী।
উপস্থিত ছিলেন বর্তমান সময়ের আলোচিত বক্তা ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, প্রখ্যাত মুহাদ্দিস ইসলামিক গবেষক কুমিল্লা থেকে আগত মাওঃ রফিক উল্লাহ আফসারী।
আলোচিত এই মাহফিলে কয়েক শতাধিক সেচ্ছাসেবক মাহফিল কমিটি নিয়োজিত করে রেখেছিলেন, পাশাপাশি নিরাপত্তা দিয়েছেন এলাকাবাসী। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মাহফিল পরিচালনা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান এ মাহফিলে সমবেত হন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com