August 9, 2026, 7:33 am
সাইফুল ইসলাম- চট্টগ্রামঃ
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া বাইতুল ইজ্জত সংলগ্ন সত্য পীর মাজারের সামনে কাশফুল রেস্টুরেন্ট শুভ উদ্ভোধন হয়।
এতে প্রধান অতিথি ও উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলার চেয়ারম্যান জনাব এম এ মোতালেব সিআইপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ,সহ সভাপতি উওর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী সেচ্ছসেবকলীগ।আরো উপস্থিত ছিলেন জোবাইর ইসলাম,সেচ্ছসেবকলীগ বাজালিয়া ইউনিয়ন শাখা।আবু সালেহ সান-সাধারণ সম্পাদক, উওর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা আওয়ামী সেচ্ছসেবকলীগ।আজাদ সিকদার-সাবেক সভাপতি,বাজালিয়া ইউনিয়ন ছাত্রলীগ।উদ্ভোধন কালে বক্তরা বলেন বর্তমানে জনগনের রিচ ফুডের প্রতি ঝোঁক বেশি অথচ এ সকল খাবার কতটা মান ও স্বাস্থ্যসম্মত তা নিয়ে পুষ্টিবিদরাও সন্ধিহান।খাবার রান্না ও সংরক্ষণের ক্ষেতে রান্নার স্থান ও পরিচ্ছন্নতা পরিবেশন পরিষ্কার হওয়া উচিত।যাতে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত হয়।তিনি কাশফুল রেস্টুরেন্ট শুধুমাত্র ব্যবসায়িক দিক বিবেচনা না করে,সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে ভোক্তা সন্তুষ্টি অর্জন করবে বলে আশা প্রকাশ করেন।উক্ত রেস্টুরেন্টের মালিক আব্দু রহিম সবার কাছ থেকে দোয়া ও সহযোগিতা কামনা করেন।