August 9, 2026, 7:33 am

চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির নির্বাচন-২০২১ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

নির্বাচনী তপশীল অনুযায়ী নির্বাচনের তারিখ ছিল ৩০ নভেম্বর। ঐদিন শুধুমাত্র মাধ্যমিক শাখার অভিভাবক ক্যাটাগরিতে নির্বাচন হয়। বাকি ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় প্রতিনিধিরা নির্বাচিত হন। বিনা প্রতিদ্বন্দ্বীতায় যারা নির্বাচিত হলেন (বাম থেকে) – আলহাজ্ব সিরাজদৌল্লা (প্রতিষ্ঠাতা); আলহাজ্ব জাফর আলম এমপি (দাতা); নুরুল আখের (প্রধান শিক্ষক) পদাধিকার বলে সদস্য সচিব; সাইফুল কাদের সোহেল ও মনছুর আলম রানা (অভিভাবক সদস্য প্রা/শা); ইসমত আরা বুলু (সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য); জাইদুল হক (শিক্ষক প্রতিনিধি মা/শা); এম, রিদুয়ানুল হক (শিক্ষক প্রতিনিধি প্রা/শা) ও রাশেদা বেগম (শিক্ষক প্রতিনিধি সংরক্ষিত মহিলা)।

মাধ্যমিক শাখার অভিভাবক ক্যাটাগরিতে যারা নির্বাচিত হলেন শওকত হোসেন (প্রাপ্ত ভোট ৪৪১) ও নুরুল মোক্তাদির লিটন (প্রাপ্ত ভোট ২৯৬)। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক জিয়াবুল হক (প্রাপ্ত ভোট ২৮৩)।

নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো, নজরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com