August 9, 2026, 7:32 am

চকরিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর হামলা, আহত ৮

চকরিয়ায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের উপর হামলা, আহত ৮

নিজস্ব প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের ৮ সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে। গত ২৮ নভেম্বর থেকে দুই দিন ধরে হামলার শিকার ৮ জনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মনির উদ্দিন (২৪), রকিবুল ইসলাম (১৫), আবদুল জব্বার (৪০), মো. রুবেল (২৬), মো. মেহেদী (২৪), মো. ইছমাইল, (২৫), মো. রাশেদ (২৬) ও নেজাম উদ্দিন (৩৮)। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, নির্বাচনের আগেও পরাজিত প্রার্থী বদিউল আলম আমার দুই সমর্থককে অপহরণ করে মারধর করে ছেড়ে দেয়। সর্বশেষ সোমবার পূর্ব বহদ্দারকাটা বাজার এলাকায় দুই গ্রাম্য চিকিৎসককে মারধর করা হয়। মঙ্গলবার সকালে বদিউল আলমের নেতৃত্বে আমার ৪ সমর্থককে পিটিয়ে গুরুতর আহত করেন।

তিনি পরাজিত হয়ে ভোট না দেওয়ার অজুহাত তোলে বিভিন্ন এলাকায় গিয়ে হামলা ও মামলার হুমকি দিচ্ছেন। আমি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

উল্লেখ্য, তৃতীয় দফায় কক্সবাজার জেলার চকরিয়া-পেকুয়ার ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্টিত হয়। বিএমচর ইউনিয়নে ৫১৭৬ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতিকের বদিউল আলম পেয়েছেন ৫০৩৮ ভোট।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com