August 9, 2026, 10:35 am

লোহাগাড়ায় নানা আয়োজনে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২১

লোহাগাড়ায় নানা আয়োজনে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২১

সাইফুল ইসলাম, লোহাগাড়া থেকেঃ
“মুজিববর্ষে পুলিশ নীতি- জনসেবা আর সম্প্রীতি” এ শ্লোগানে লোহাগাড়ায় নানা আয়োজনে পালিত হলো কমিউনিটি পুলিশিং ডে-২০২১। সকালে চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানা পুলিশের আয়োজনে দিবসটি উপলক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাকের হোসাইন মাহমুদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলার নির্বাহী অফিসার জনাব আহসান হাবীব জিতু । অন্যান্যের মধ্যে লোহাগাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, সাংগঠনিক নাজমুল হাসান মিন্টু,সদস্য মামুনুর রশীদ চৌধুরী,লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আক্তার আহমদ সিকদার, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ,ছাত্র লীগ,ইউনিয়ন আওয়ামী লীগ সহ অন্যরা।

এসময় বক্তারা সমাজের প্রতিটি স্তর থেকে অপরাধ নির্মুলের পাশাপাশি নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধ, মাদকের কালাে থাবা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে কমিউনিটি পুলিশিং সদস্য সহ সকলের সর্বাত্তক সহযোগীতা কামনা করেন।কমিউনিটি পুলিশিং এর মূল উদ্দেশ্য হচ্ছে অপরাধ প্রতিরোধ করা,লোহাগাড়া থানা পুলিশ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সহ সর্বস্তরের জনগণের সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপরাধ তথা খুন, গুম,ধর্ষণ, মাদকের মতো মামলার আসামি গ্রেফতার করে কোর্টে প্রেরণ করতে সক্ষম হয়েছে। এটি লোহাগাড়া উপজেলার কমিউনিটি পুলিশের জন্য বড় সফলতা।লোহাগাড়া থানা পুলিশ প্রধানমন্ত্রীর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির সফল বাস্তবায়নে আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে।লোহাগাড়া থানা পুলিশ বিভিন্ন অভিযানে অপরাধ তথা অবৈধ চোরাচালান রোধকল্পে কার্যকরী ভুমিকা পালন করে যাচ্ছে বলে জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com