August 9, 2026, 7:33 am
ফরহাদুল ইসলাম,আনোয়ারা প্রতিনিধি ::
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আনোয়ারা উপজেলা বারখাইন ইউনিয়নে ১৭টি পূজামণ্ডপে ২ লক্ষ ৬০ হাজার টাকা নগদ অর্থ ও ২ হাজার ৫ শত বস্ত্র বিতরণ করেন প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর সাবেক একান্ত সচিব ও আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ।
গত ১১অক্টোবর মহাষষ্ঠী থেকে ১৩ অক্টোবর মহা অষ্টমী পর্যন্ত বারখাইন ইউনিয়নে ১৭টি মণ্ডপে এসব বিতরণ করেন তিনি।
নগদ অর্থ ও বস্ত্র বিতরণকালে আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ বলেন,আমাদের ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি মহোদয়,ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের ইসি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি ও ব্যাংকের পরিচালক আনিসুজ্জামান চৌধুরী জিমির পক্ষ থেকে আমি প্রতিবছরের ন্যায় এবারেও আমার বারখাইন ইউনিয়নের হিন্দু সনাতন ভাইদের কাছে নগদ অর্থ ও বস্ত্র প্রদান করেছি।ভবিষ্যতে যাতে এ ধারা অব্যাহত রাখতে পারি সেজন্য বাবু পরিবারের জন্য দোয়া করবেন।বারখাইন বাসী মানুষের পাশে আছি,আস্থা রাখুন।