August 9, 2026, 8:39 am

টইটং কৃষকলীগের সম্মেলন ও কাউন্সিল সভাপতি-কামাল, সম্পাদক-নেছার

টইটং কৃষকলীগের সম্মেলন ও কাউন্সিল সভাপতি-কামাল, সম্পাদক-নেছার

পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ায় টইটং কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয়েছে। ১১ অক্টোবর (সোমবার) বিকেলে টইটং বাজারস্থ আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথি ছিলেন টইটং ইউপির চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী। কৃষকলীগ টইটংয়ের আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক নেছার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধক ছিলেন কৃষকলীগ পেকুয়ার আহবায়ক হাজ্বী মেহের আলী।

প্রধান বক্তা ছিলেন পেকুয়া উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শাহেদ, আমিরুল খোরশেদ চৌধুরী।
বক্তব্য দেন, পেকুয়া উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক সাংবাদিক নাজিম উদ্দিন, সাংবাদিক জালাল উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল, আব্দু ছমদ, কৃষকলীগ নেতা কামাল হোসেন প্রমুখ।

সম্মেলনে কামাল হোসেনকে পুনরায় সভাপতি, আবুল কালামকে সিনিয়র সহ-সভাপতি ও নেছার উদ্দিনকে সাধারন সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। এসময় কৃষকলীগ,আওয়ামীলীগ, যুবলীগসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com