August 9, 2026, 10:30 am
পেকুয়া প্রতিনিধিঃ পেকুয়ায় উজানটিয়ায় কৃষকলীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্টিত হয়েছে। ৭ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে পশ্চিম উজানটিয়া ফেরাসিংগাপাড়া শাহ মজিদিয়া মাদ্রাসায় অনুষ্টিত কাউন্সিল ও সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উজানটিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি এম,তোফাজ্জল করিম। কৃষকলীগ উজানটিয়ার সাবেক কমিটির আহবায়ক জাকের হোছাইনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হারুণ সোলতানের সঞ্চালনায় অনুষ্টিত সম্মেলন উদ্বোধক ছিলেন কৃষকলীগ পেকুয়ার আহবায়ক হাজি মেহের আলী। এ সময় বক্তব্য দেন উপজেলা যুবলীগ সহসভাপতি জিয়াউল হক জিকু, যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক জালাল উদ্দিন, কৃষকলীগ পেকুয়ার যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শাহেদ, আমিরুল খোরশেদ চৌং, ওয়ার্ড আ’লীগ সভাপতি জামাল মেম্বার, আবদুল গফুর, আবু তৈয়ব, আ’লীগ নেতা আশেক, ওমর ফারুক, নুরুল আবছার, আবু ওমর, কামাল, নুরুন্নবী, আহমদুল করিম, যুবলীগ নেতা হোসাইন মো: বাদশাহ, তারেকুল ইসলামসহ বঙ্গবন্ধু সৈনিকলীগ পেকুয়া উপজেলার সিনিয়র নেতা আজিজুল হক, রহিম মেম্বারসহ কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগের বিপুুল নেতা-কর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এম, তোফাজ্জল করিম বলেন, কৃষকের স্বার্থ নিয়ে কৃষকলীগকে কাজ করতে হবে। জোট সরকারের সময় কৃষি উপকরণ বিশেষ করে সারের জন্য ১৭ জন কৃষককে হত্যা করা হয়েছিল। আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে রাজনীতি করছি। আগামী ইউপি নির্বাচনে আমরা নৌকার প্রার্থীকে জেতাতে মাঠে থাকবো। সম্মেলনে পূর্বের আহবায়ক জাকের হোসাইনকে সভাপতি ও হারুণ সোলতানকে সাধারন সম্পাদক, মিজানুর রহমান মিনুকে সিনিয়র সহসভাপতি ঘোষণা করা হয়।