August 9, 2026, 3:35 pm
সাইফুল ইসলাম, চট্টগ্রামঃ
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বহন কাজে ব্যবহৃত ০১টি ড্রাম্পার ট্রাক সহ ০১ জন এবং ০৩টি সিআর পরোয়ানাভূক্ত ০১জন সহ মোট গ্রেফতার ০২জন:
দোহাজারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই(নি:)/বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ ২৯/০৯/২০২১ইং তারিখ ১৭.১৫ ঘটিকার সময় চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম কক্সবাজার মাহাসড়কের উপর অভিযান চালিয়ে ১০,০০০(দশ হাজার)পিচ ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বহন কাজে ব্যবহৃত ০১টি ড্রাম্পার টাটা ট্রাক, যাহার রেজিঃ নং-খুলনা মেট্টো-ট-১১-২১২৩ সহ আসামী মোঃ রবিউল ইসলাম(৪২), পিতা-মৃত মোঃ শহিদুল ইসলাম, মাতা-রাবেয়া খাতুন, সাং-কামালনগর, ০৮নং ওয়ার্ড, সাতক্ষীরা পৌরসভা, ডাকঘর-সাতক্ষীরা, থানা-সাতক্ষীরা সদর, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করেন। এ সংক্রান্তে চন্দনাইশ থানায় মামলা রুজু করা হয়েছে।
এছাড়া ২৯/০৯/২১ইং তারিখ রাতে পৃথক অভিযান চালিলে ০৩টি সিআর পরোয়ানাভূক্ত আসামী ২। মিহির বৈরাগী(৪১), পিতা-মৃত বিজয় বৈরাগী, সাং-মাইগাতা, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।