August 9, 2026, 1:21 pm
সাইফুল ইসলাম/হেলাল উদ্দিনঃ দক্ষিণ চট্টগ্রামের কেরানীহাটে আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ ঘটিকায় বিভিন্ন অতিথিবৃন্দের মাধ্যমে নতুন রুপে উদ্ভোদন করা হলো “অল কেয়ার হাসপাতাল”।এতে ডাঃ মংতেঝ এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি ছিলেন-বাবু কৈশহ্লা মার্মা (চেয়ারম্যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ)। স্বাগত ভাষণ দেন-আবু বক্কর সিদ্দিকী (ম্যানেজিং ডাইরেক্টর)। বিশেষ অতিথি ছিলেন- ডাঃআক্তার হোসেন (ডাইরেক্টর,চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল)। সাথে আরো ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব নিজাম উদ্দীন। এসময় বক্তারা বলেনঃআমাদের মূল উদ্দেশ্য নিরীহ মানুষদের অল্প মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা।বর্তমান সময়ে উন্নত চিকিৎসার জন্য মানুষ বাহিরের দেশে চলে যায়,যার কারণে অন্ন দেশে যাওয়াটা সবার সামর্থ্য হয় না।অন্ন দেশে না গিয়ে আমাদের এই চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকায় সবার সু-পরিচিত অল কেয়ার হাসপাতালে সব ধরণের চিকিৎসার ভালো যন্ত্রপাতির মেশিনে দ্বারা সেবা প্রদান করি।জরুরি প্রয়োজনে পাশাপাশি এ্যাম্বুলেন্সের সু-ব্যাবস্থা রয়েছে।