August 9, 2026, 7:50 am

পেকুয়ায় বিশ্ব নদী দিবস পালিত

পেকুয়ায় বিশ্ব নদী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক পেকুয়া:

নদীর দখল দূষণ রোধে সকলের ভাবা দরকার। যদি নদী দখল হয়ে যায় তাহলে পরিবেশের চরম বিপর্যয় নেমে আসবে। বিষয়টি নিয়ে এখনি ভাবা জরুরী। বিশ্ব নদী দিবসের আলোচনায় বক্তারা এসব কথা বলেন, তারা আরো বলেন, সরকারের উচিৎ এখনি নদী দখলকারীদের নাম প্রকাশ করা ও তাদের শাস্তির আওতায় আনা। শনিবার দুুপুরে “মানুষের জন্য নদী’ এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উপলক্ষে নদী নিরাপত্তার সামাজিক সংগঠন নোঙর পেকুয়া ইউনিটের আয়োজিত আলোচনায় বক্তারা এসব কথা বলেন।
পেকুয়া সরকারী জিএমসি ইনষ্টিটিউশনের শিক্ষক ও নোঙর পেকুয়া ইউনিটের উপদেষ্টা জাহাজীর আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু ছাদেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নোঙর কক্সবাজার জেলা ইউনিটের সদস্য সচিব সাংবাদিক এফএম সুমন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পরিবেশ আন্দোলন বাপার পেকুয়া উপজেলা কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম বাবুল, নোঙর এর বিভাগীয় সমন্বয়ক আব্দুল আলিম গিয়াস, নোঙর পেকুয়া ইউনিটের সহসভাপতি তারেকুর রহমান প্রমুখ।

আলোচনা সভায় নোঙর পেকুয়া ইউনিটের সাংগঠনিক সম্পাদক নাজমুন নাহার নওরীন, অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম রুবেল, দপ্তর সম্পাদক মো ছাদেক, প্রচার সম্পাদক আসাদুজামান, সাংস্কৃতিক সম্পাদক ফারহান কবির, সহ অর্থ সম্পাদক তওহিদুল ইসলামসহ সংগঠনের নির্বাহী সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com