September 19, 2026, 12:34 pm
চট্টগ্রাম প্রতিনিধিঃ আজ সারাদিন নগরীর হালিশহর প্রানহরী স্কুল মাঠে
স্বপ্ন পূরক ব্লাড ডোনেশন এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পিং, স্বাস্থ্য পরীক্ষা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন পূরক ব্লাড ডোনেশন উপদেষ্টা আওয়ামীলীগ নেতা এরশাদুল আমিন, ১১ নং ওয়ার্ড কাউন্সিল আলহাজ্ব মোঃ ইসমাঈল ভাই, ২৬ নং ওয়ার্ড কাউন্সিল লায়ন মোঃ ইলিয়াস, ওহিদুল আমিন, লায়ন মোঃ মুজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক বাইজিদ নেওয়াজ, সাংবাদিক সোহাগ আরেফিন, মোঃ রাজু , সফিউল্লাহ, মাসুদ সহ আরো অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন:-মো:জাহাঙ্গীর হোসেন,
সঞ্চালনা করেন:-মোঃ হামিদুর রহমান ও মো: নজরুল ইসলাম।
এসময় বক্তারা বলেন
জরুরি রক্তের প্রয়োজনে পেশাদার রক্তদাতা দ্বারা অনেক সময় প্রতারণার স্বীকার হতে হয়। জরুরি সময়ে যেন কাউকে প্রতারিত হতে না হয়, সেদিক থেকে
স্বপ্ন পূরক ব্লাড ডোনেশন এটি একটি নিরাপদ প্ল্যাটফর্ম।