August 9, 2026, 8:36 am

লোহাগাড়ায় ভূমি অফিস ভার্চুয়ালি উদ্ভোধন করলেন প্রধানমন্ত্রী

লোহাগাড়ায় ভূমি অফিস ভার্চুয়ালি উদ্ভোধন করলেন প্রধানমন্ত্রী

সাইফুল ইসলাম-লোহাগাড়া প্রতিনিধিঃ

লোহাগাড়া ভূমি অফিস ভার্চুয়ালি উদ্ভোধন করলেন প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় ও ডাক বিভাগের মধ্যে সমঝোতা স্মারক।চট্টগ্রামের লোহাগাড়ায় ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস ভবন অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংক এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।লোহাগাড়ায় ১ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত উপজেলায় পদুয়া ইউনিয়ন ভূমি অফিস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এর উদ্বোধন করেন। ভবনটির নির্মান প্রকল্পটি বাস্তবায়ন করে গণপূর্ত অধিদপ্তর। ভবনটি নির্মাণ কাজ পায় ঠিকাদার “মের্সাস শাহ জব্বারিয়া এন্টারপ্রাইজ”
প্রতিষ্ঠান।লোহাগাড়া উপজেলায় পদুয়া ইউনিয়ন নব-নির্মিত ভূমি অফিস ভবন উদ্বোধন অনুষ্টানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃখোরশেদ আলম চৌধুরী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মুুহাম্মদ মাহবুব আলম শাওন ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক, বীর মুক্তিযোদ্ধা রফিক দিদার , আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফজলুল হক, দক্ষিণ জেলা যুবলীগের সদস্য নুরুল আলম জিকু, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা(এও) মুহাম্মদ মোছলেহ উদ্দিন, উপজেলা ভূমি অফিসের নাজির সমির চৌধুরী, সার্ভেয়ার শিশির স্বপন চাকমা , পদুয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী শরফুদ্দিন খাঁন সাদি ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।উদ্বোধনী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা আবদুল গফুর।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com