August 9, 2026, 7:46 am

পেকুয়ায় পরিবেশ আন্দোলন (বাপার) কমিটি গঠিত

পেকুয়ায় পরিবেশ আন্দোলন (বাপার) কমিটি গঠিত

পেকুয়া প্রতিনিধি:

পেকুয়ায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর কমিটি গঠিত হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে সাংবাদিক শহিদুল ইসলাম হিরুকে আহবায়ক ও সাংবাদিক সাইফুল ইসলাম বাবুলকে সদস্য সচিব করা হয়েছে। পেকুয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হানিফ চৌং, সাংবাদিক মুহাম্মদ হাসেম ও পেকুয়া বাজার ব্যবসায়ী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর সভাপতি মিনহাজ উদ্দিনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। সাংবাদিক রিয়াজ উদ্দিন, সাহাব উদ্দিন জারদারী, মো: আলমগীর, এডভোকেট জামাল হোছাইন, শেখ রাসেল ও হিন্দু মহাজোট পেকুয়া উপজেলার সভাপতি সজল দেবনাথকে সদস্যসহ ১১ সদস্যবিশিষ্ট কমিটি আত্মপ্রকাশ পেয়েছে। এ উপলক্ষে ৬ সেপ্টেম্বর (সোমবার) সন্ধ্যার দিকে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। পেকুয়ায় স্থাপিত মুজিব কর্ণার হলরুমে অনুষ্টিত আলোচনা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কলামিস্ট সাংবাদিক ফজলুল কাদের চৌং। মোঃ হানিফ চৌধুরীর সভাপতিত্বে সাংবাদিক সাইফুল ইসলাম বাবুলের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন বিএমএসএফ কক্সবাজারের সাধারন সম্পাদক সাংবাদিক মুহাম্মদ শহিদুল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com