August 9, 2026, 11:42 am

ঝাঁকিজালে উঠলো শিশুর লাশ

ঝাঁকিজালে উঠলো শিশুর লাশ

রিয়াজ উদ্দিন,পেকুয়া
কক্সবাজারের পেকুয়ায় ঝাঁকিজালে মিললো জাহেদুল ইসলাম (১২) নামের শিশুর মরদেহ। স্থানীয়রা জাল ফেলে পানিতে তলিয়া যাওয়া জাহেদকে উদ্ধার করে পেকুয়া নুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। শুক্রবার (৩০জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুর্বগোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। জাহেদুল ইসলাম একই এলাকার ফজল করিমের ছেলে। প্রত্যক্ষদর্শী আক্কাস,আবুল কালাম বলেন,কয়েকদিনের টানা বর্ষণে এলাকা প্লাবিত। সকালে আরজু ও জাহেদ বাড়ির পাশে গলা সমান জমির পানিতে নেমে খেলা করছিল। এ সময় হঠাৎ জাহেদ পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা অথৈ পানিতে ঝাঁকিজাল ফেলে তার মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শী আরজু জানায়, জাহেদ আর আমি পানিতে নেমে খেলছিলাম। জমিতে গলা সমান পানি। হঠাৎ সে আমার পরনের লুঙ্গি ধরে টানতে থাকে। এক পর্যায়ে আমার লুঙ্গিসহ সে পানির নিচে ডুবে যায়। আমরা সাঁতার কাটতে জানি। আরজুর দাদা হাজী শামসুল আলম বলেন,মৃত্যুটা মর্মান্তিক। আরজুও অসুস্থ হয়ে পড়েছে। জাহেদের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। ইউপি সদস্য সাজ্জাদ হোসেন পানিতে ডুবে শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com