August 9, 2026, 9:55 am
পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় পূর্ব শত্রæতার জের ধরে গরম পানি নিক্ষেপে ফজল করিম (৩৩) নামক এক কৃষক আহত হয়েছে। তিনি পূর্ব টইটং পুরাদিয়া গ্রামের মৃত রাহমত উল্লাহর ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ২৭ জুলাই (মঙ্গলবার) রাত ৯ টার দিকে টইটং ইউনিয়নের বনকানন ষ্টেশনে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার রেজাউল করিমের ছেলে ও জয়নাল আবেদীন প্রকাশ বদাইয়ার ছেলে আরিফ গরম পানি নিয়ে দুষ্টুমি করছিল। এ সময় পূর্ব শত্রæতার জের ধরে স্থানীয় মৃত মোক্তার আহমদের ছেলে নুরুন্নবী প্রকাশ সোনা মিয়ার ইন্দনে আরিফসহ অন্যান্যরা ওই ফজল করিমের শরীরে গরম পানি নিক্ষেপ করে। এ সময় ফজল করিমের শরীর গরম পানিতে পুঁড়ে যায়। ফজল করিমের ভাই রেজাউল করিম জানান, আমার ভাইকে তারা ইচ্ছা করে গরম পানি নিক্ষেপ করে। আমি এর সুষ্টু বিচার চাই। স্থানীয় মেম্বার আবু ওমর জানান, বিষয়টি নিয়ে আমি অবগত আছি। উভয়পক্ষকে নিয়ে একটা সমাধা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।