August 9, 2026, 10:53 am

চকরিয়া বদরখালীতে জোরপূর্বক জমি দখলে নিতে পরিকল্পিত হামলায় আহত ৫

চকরিয়া বদরখালীতে জোরপূর্বক জমি দখলে নিতে পরিকল্পিত হামলায় আহত ৫

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ

চকরিয়া উপজেলার বদরখালীতে জোরপূর্বক জমি দখলে নিতে পরিকল্পিত ভাবে হামলা চালিয়ে ৫ জনকে কুপিয়ে মারাত্মক জখম করেছে স্থানীয় সন্ত্রাসী ও ভুমিদস্যুরা। ২৬ জুলাই দুপুরে সময় বদরখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গোদাম পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।

এজাহার সুত্রে জানা যায়, স্থানীয় মৃত রশিদ আহমদের পুত্র নাছির উদ্দিন তার পৈত্রিক স্বত্ব দখলীয় জমির নিজের অংশে চাষাবাদের কাজ করা অবস্থায় ২৬ জুলাই দুপুরে সময় পার্শ্ববর্তী সন্ত্রাসী ছালাহ উদ্দিন, আজম, কামাল, মিজান নুরুল কবির, নুরুন্নবী, শাহীন আলম, মিজান, আবদু শুক্কুর, আমির উদ্দিন সহ প্রায় ১৫/১৬ জন সন্ত্রাসী উপস্থিত হয়ে, চাষাবাদ কাজে বাঁধা দেয়। এতে জমির মালিক প্রতিবাদ করলেই সন্ত্রাসীদের হাতে থাকা দেশীয় অস্ত্র দা, কিরিচ, লোহার রড প্রভৃতি দিয়ে মারাত্মক ভাবে নাছিরকে আঘাত করে গুরুতর জখম করে।

তাকে উদ্ধারের জন্য চাচাতো ভাই আবদুল কাদের এগিয়ে গেলে তাকেও মারাত্মক ভাবে জখম করেছে। এভাবে এলোপাতাড়ি আঘাত করে গিয়াসউদ্দিন, কোরবান আলী ও জয়নাল আবেদীন সহ ৫ জন কে মারাত্মক ভাবে জখম করে। স্থানীয় লোকজন আগাইয়া আসিলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে গিয়াস উদ্দিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি আছেন।

এঘটনায় মোঃ নাছির উদ্দিন বাদী হয়ে একই এলাকার এয়াকুব আলীর পুত্র ছালাহ উদ্দিন (৩৫), মৃত ছব্বির আহমদের পুত্র আবদু শুক্কুর(৩৫) মৃত নমি উদ্দিনের পুত্র এয়াকুব আলী (৫৫), মৃত জাফর আহমদের পুত্র আজম উদ্দিন(৩০) ও আবদুল জব্বরের পুত্র নুরুন্নবী (৩৫) সহ ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩/৪ জনকে আসামি করে চকরিয়া থানায় এজাহার জমা দিয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো: জুয়েল ইসলাম বলেন, বদরখালী মারামারি বিষয়ে থানায় লিখিত এজাহার জমা দিয়েছে। এসআই সরোয়ার জাহান মেহেদীকে দায়িত্ত্ব দিয়েছি ঘটনার সত্যতা ফেলে আইনগত ব্যবস্থা নিব।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com