August 9, 2026, 8:41 am
নিজস্ব প্রতিনিধি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চকরিয়া উপজেলা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলাসহ দেশ বিদেশের সকল মুসলিম উম্মাহ’র প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ছাত্র সমাজের অহংকার বদরখালীর কৃতি সন্তান মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তানভীর।
তিনি বলেন, ‘ঈদুল আযহা’ মুসলিম জাতির জন্য ত্যাগের মহিমা। পবিত্র এই দিনে সবাইকে নিয়ে গরীব দুঃখী মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহবান জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় তিনি আরো বলেন, প্রতিটি প্রাণে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক, প্রতিটি মানব জেগে উঠুক ভাতৃত্বের বন্ধনে। শুধু ঈদের দিনই নয় এই বন্ধন জাগ্রত হোক প্রতিটি দিন আর তা শুরু হোক ঈদ দিয়ে।
বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে এবার মানুষের কোরবানি ঈদ করতে অনেকটাই কষ্ট হবে। তবুও আপনারা সবাই সামাজিক দুরত্ব বজায় রেখে, আপনাদের নিজ নিজ মসজিদে পবিত্র ঈদুল আযহা’র নামাজ আদায় করবেন।
আপনারা পরিবার পরিজনদের পাশে থেকে কষ্টের দিনকে ভুলে গিয়ে, ঈদ-উল আযহা‘র আনন্দ দেওয়ার চেষ্টা করবেন।
ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই ঈদের আনন্দকে মধুময় করতে, একে অপরের প্রতি সহনশীলতা সম্প্রীতি গড়ে তুলুন।
ঈদ আনন্দ সবার মনে নিয়ে আসুক শান্তিময় ভালোবাসা।
সবাই কে “ঈদ মোবারক’’।
শুভেচ্ছান্তে
নুর মোহাম্মদ তানভীর
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ
মাতামুহুরী সাংগঠনিক উপজেলা শাখা