August 9, 2026, 8:55 am

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্যসামগ্রী বিতরণ

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ আল-আমিন,ঠাকুরগাঁও সদর প্রতিনিধি :

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ ৪৯৫ জন হোটেল-রেস্তরা ও অটো শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী ষ্টুডিয়ামে শ্রমিকদের মাঝে এই ত্রাণ বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ, ডেপুটি কালেক্টর আব্দুল কাইয়ুম, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি এমদাদুল ইসলাম ভূট্টো, দফতর সম্পাদক জয় মহন্ত অলক ও অন্যরা। ত্রাণ হিসাবে চাল, ডাল, আলু, লবনসহ অন্যান্য খাবার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com