August 9, 2026, 10:29 am

পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে জরিমানা

পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতে ১০ জনকে জরিমানা

রিয়াজ উদ্দিন,পেকুয়া
সরকার ঘোষিত লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে কক্সবাজারের পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (১২জুলাই) সকাল ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোতাছেম বিল্ল্যাহর নেতৃত্ব এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা কালে সরকারি বিধি-নিষেধ না মানায় মোবাইলের দোকান, শপিং মল ও অটোরিকশা চালকসহ ১০জনকে সর্বমোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল থেকে উপজেলার চৌমুহনী ও পেকুয়া বাজারের বিভিন্ন দোকানপাট ও হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এ সময় লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উপজেলা প্রশাসন পেকুয়া কতৃক পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সংক্রমণ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন -২০১৮) এর আওতায় ১০ টি মামলা দায়ের করে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ বলেন, সরকার ঘোষিত লকডাউন অমান্য কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। ইতিমধ্যে পেকুয়ায় করোনা সংক্রমণ অনেকহারে বৃদ্ধি পেয়েছে।
বিনা প্রয়োজনে ঘর থেকে কেউ বের হওয়া যাবে না। বাধ্যতামুলকভাবে সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। এ ব্যাপারে স্বাস্থ্যবিধি মেনে সচেতন থাকারও আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com