August 9, 2026, 9:01 am
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম নওদাবস(হিন্দু পাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম সুবর্না (৬)। তিনি ওই গ্রামের শ্রী শুবল চন্দ্র রায়ের মেয়ে।
স্থানীয়রা জানান, বাড়ির উঠানে খেলতে খেলতে শিশুটি পাশের পুকুরে ডুবে যায়। পরে শিশুটিকে খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির লোকজন পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায়। পরে আশপাশের লোকজন পুকুরে নেমে শিশুটির লাশ উদ্ধার করে।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) সারওয়ার পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।