August 9, 2026, 8:37 am

আনোয়ারায় ২ সংবাদকর্মীর উপর সন্ত্রাসী হামলায় বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ

আনোয়ারায় ২ সংবাদকর্মীর উপর সন্ত্রাসী হামলায় বিএমএসএস’র নিন্দা ও প্রতিবাদ

ফরহাদুল ইসলাম,চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি ::

আনোয়ারা উপজেলায় মাদক ও জুয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক আজকালের খবরের আনোয়ারা প্রতিনিধি জাহিদ হাসান ও চট্টগ্রাম নিউজের আনোয়ারা প্রতিনিধি রিয়াদ হোসেনের উপর অতর্কিতভাবে সন্ত্রাসী হামলা চালিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

সোমবার (৫ জুলাই)দুপুর আড়াইটার দিকে উপজেলার হাইলধর ডা: জসিমের এবাদাত খানার সামনে এ ঘটনা ঘটে। সাংবাদকর্মী উপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব মো: সুমন সরদার সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ।

বিবৃতিতে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের তদন্তপূর্বক গ্রেফতারের দাবী জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com