September 19, 2026, 4:24 pm
মোহাম্মদ শাহনেওয়াজ
বান্দরবান প্রতিনিধি।
বান্দরবানের রোয়াংছড়ির তুলাছড়ি পাড়ায় নওমুসলিম মসজিদের ঈমাম ওমর ফারুককে ব্রাশ ফায়ার করে হত্যার প্রতিবাদে বান্দরবানের লামায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা। মঙ্গলবার সকাল ১১টায় (২২ জুন ২১ইং) এ কর্মসূচি পালন করা হয়। সন্তু লারমার স্বশস্ত্র সন্ত্রাসীরা (জে,এস,এস) এ হত্যাকান্ড ঘটিয়েছে—মর্মে খুনিদের ফাঁসির দাবী জানান নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামকে ইহুদি রাষ্ট্রে পরিণত করার জন্য গভীর ষড়যন্ত্র চলছে। এইজন্য অস্ত্র, অর্থ দিচ্ছে কিছু রাষ্ট্র। এছাড়া পার্শ্ববর্তী দেশ ভারতের মিজুরামে ছয়টি ট্রেনিং সেন্টারে সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে আমাদের পাহাড়ে পাঠানো হচ্ছে। অন্যদিকে সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামকে জুম্মল্যান্ড ঘোষণা করেছে। এহেম অবস্থায় শান্তিচুক্তির সাংঘর্ষিক ধারাসমূহহ বাতিল, সন্তু লারমার ফাঁসির দাবি জানান বক্তারা।
এর আগে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি কাজী মুজিবুর রহমানের নেতৃত্বে লামা পৌরসভার ৮নং ওয়ার্ডের উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থার কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল লামা বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
বিক্ষোভ ও মানববন্ধনে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতা কাজী মুজিবুর রহমান, জেলা সহ-সভাপতি সাংবাদিক মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন, ডাক্তার মো. ইউসুফ আলী, লামা প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুজ্জামান, লামা ইমাম সমিতির সভাপতি মাওলানা আজিজুল হক, লামা সাংবাদিক ফোরাম, সভাপতি ইউসুফ মজুমদার, সিনিয়র সহ-সভাপতি শাহ নেওয়াজ, সাধারণ সম্পাদক উজ্জ্বল বড়ুয়া, মোহাম্মদ আবুল হাশেম, ইসমাইলুল করিম, ফরিদুল আলম বাবলু, বেলাল আহমদ, ফরিদ উদ্দিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও জেলা-উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড নেতৃবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন ।