August 9, 2026, 8:39 am

পেকুয়ায় স্বপ্নের নতুন ঘর পেল ৬০টি ভূমিহীন পরিবার

পেকুয়ায় স্বপ্নের নতুন ঘর পেল ৬০টি ভূমিহীন পরিবার

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে কক্সবাজারের পেকুয়ায় ছয় ইউনিয়নে ভূমি ও গৃহহীন ৬০টি পরিবার পেল প্রধানমন্ত্রীর স্বপ্নের নতুন ঘর। রবিবার (২০জুন) সকাল দশটায় দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন। ইউএনও কার্যালয় সুত্র মতে,ভূমি ও গৃহহীন পরিবারের জন্য খাস জমিতে প্রথম পর্যায়ে ১৪টি পরিবারকে দলিল ও চাবি হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ৯টি ও প্রথম পর্যায়ের ৩১টিসহ মোট ৪০টি পরিবারের মাঝে চাবি, সনদ ও দলিল দেওয়া হয়। বারবাকিয়া টইটং,মগনামা,উজানটিয়া,শিলখালী ও রাজাখালী ইউনিয়নের ৬০টি গৃহহীন পরিবারের মাঝে ভিটেসহ ঘর প্রদান করা হয়েছে। প্রত্যেক উপকারভোগীদের দুই শতক করে জমি দেয়া হয়েছে। এসব নতুন ঘরে বিদ্যুত, বিশুদ্ধ পানিসহ নানাবিদ সুবিধা রয়েছে। ইউএনও মো.মোতাছেম বিল্যাহ জানায়, প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী দেশে একজনও ভুমি ও গৃহহীন থাকবেনা। আজকে অসহায় গৃহহীন পরিবারগুলো মাথা গোঁজার ঠাঁই পেয়েছে। তাদের মুখে হাসি ফুটেছে। তারা খুবই আনন্দিত। তাদের হাসি দেখে সত্যিই ভাল লেগেছে। আব্দুল খালেক, বাহার বেগম ও শহিদুল্লাহ নতুন ঘর পেয়ে বলেন, সত্যি আমরা ঘর পেয়ে গর্ববোধ করছি। প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com