August 9, 2026, 9:32 am

নির্বাচন উপলক্ষে সাংবাদিক নির্যাতন বিরোধী সেল গঠন

নির্বাচন উপলক্ষে সাংবাদিক নির্যাতন বিরোধী সেল গঠন

আসন্ন ইউপি ও পৌর নির্বাচনে সাংবাদিক নির্যাতন বিরোধী সেল গঠন করা হয়েছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি ৫ সদস্যের একটি টিম গঠন করেছে। টিমের মাধ্যমে দেশের কোথাও সাংবাদিক হয়রাণী, লাঞ্ছিত, মামলা-হামলার ঘটনায় দ্রুত প্রতিকার, স্বাস্থ্য সেবা এবং আইনী সহায়তা দেয়া হবে। ২১ জুন অনুষ্ঠিতব্য নির্বাচন এবং নির্বাচনোত্তর যেকোন ধরনের সাংবাদিক হয়রাণী, নির্যাতন, পেশাগত দায়িত্বপালনকালে বাঁধাদানের ঘটনা বিএমএসএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফরকে প্রধান করে টিমটি গঠিত হয়। টিমের অন্য সদস্যরা হলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন, যুগ্ম -সম্পাদক মিজানুর রশীদ মিজান, সহ-সম্পাদক সোহাগ আরেফিন, তথ্য ও গবেষণা সম্পাদক আবুল হাসান বেলাল ও কোষাধ্যক্ষ শারমিন সুলতানা মিতু। যেকোন তথ্য জানাতে দেশের যেকোন স্থান থেকে ০১৭১২৩০৬৫০১, ০১৭১২৭৬৫৫৬৫, ০১৩০৬৭৩৩৮০২, ০১৭২০৪৬২৮৫৬, ০১৭১৩ ০০৩১৬২, নাম্বারে কল করে বিস্তারিত তথ্য জানাতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com