September 19, 2026, 5:15 pm
সাইফুল ইসলাম বাবুলঃ
উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল এর সভা পেকুয়া উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে ১৬ জুন রোজ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেছেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্লাহ, সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়কেৱ প্রশিক্ষক জাকির হোসেন ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, পেকুয়া থানা অফিসার ইনচার্জ সাইফুর রহমান ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছালামত উল্লাহ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা আজাদ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদুল হক, পেকুয়া মডেল প্রাথমিক স্কুলেৱ প্রধান শিক্ষক হানিফ চৌধুরী, একলাব ম্যানাজার মোহাম্মদ জাহিদ, প্রজনন স্বাস্থ্য অধিকার এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন কেয়াৱ প্রতিনিধি সুফিয়া খাতুন।
পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্লাহ বক্তব্যে বলেন, প্রতিটি সেলের সদস্যদের নিয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ করার জন্য একমত পোষণ করেছেন পেকুয়া উপজেলায় নারী ও শিশু নির্যাতন কারিৱ বিরুদ্ধে একযোগে কাজ করার সম্মতি জ্ঞাপন করেছেন।