August 9, 2026, 11:42 am
নিজস্ব প্রতিবেদক::
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খানকে বিদ্যুত, জ্বালানী ও খনিজসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি মনোনীত করা হয়েছে।
সোমবার(১৪ জুন) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সংসদের চীফ হুইপ নুর-ই-আলম চৌধুরী সংসদীয় কমিটি পূণর্গঠনের প্রস্তাব দিলে তা গৃহিত হয়।
উল্লেখ্য, ওয়াসিকা আয়শা খাঁন বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক রাষ্ট্রদূত আতাউর রহমান খাঁন কায়সারের সুযোগ্য কন্যা।তাঁর জন্ম স্থান দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়।