August 9, 2026, 11:42 am

পেকুয়ায় সভাপতিকে মামলায় জড়ানোর প্রতিবাদে মৎস্যজীবীলীগের সভা

পেকুয়ায় সভাপতিকে মামলায় জড়ানোর প্রতিবাদে মৎস্যজীবীলীগের সভা

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় সভাপতিকে মামলায় জড়ানোর প্রতিবাদে সভা করল মৎস্যজীবিলীগ। অবিলম্বে ফাঁসানো ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারসহ নিরীহ উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি ও বাংলাদেশ আ’লীগ পেকুয়া উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য জাকিরুল ইসলামসহ পরিবারের নিরাপরাধ সদস্যদের মিথ্যা মামলা থেকে দায়ীমুক্তির আহবান জানানো হয়েছে। সভায় বক্তারা বলেছেন, জাকিরুল ইসলাম আওয়ামী রাজনীতির পেকুয়া উপজেলার নিবেদিতপ্রাণ। যে কোন রাজনৈতিক কঠিন সময়ে জাকিরুল ইসলাম মুজিবাদর্শের রাজনীতিতে পেকুয়ায় উজ্জীবিত ও শক্তিশালী করতে মাঠে থাকেন। অত্যন্ত পরিতাপের বিষয় বর্তমানে পেকুয়ায় আওয়ামী রাজনীতির দু:সময়ে কর্মীদের উপর জুলুম নির্যাতন বেড়েছে। সরকার ক্ষমতায় থাকলেও কিছু অপশক্তি বারবার রাজনৈতিক কর্মীদের উপর দমন পীড়ন ও নির্যাতনের স্টীমরোলার চালাচ্ছে। জাকিরুল ইসলামও অবিচার ও নির্যাতনের শিকার হচ্ছে। আমরা মৎস্যজীবিলীগ এ পরিস্থিতিতে বিস্মিত হয়েছি। সে দিন একদল সন্ত্রাসীরা জাকিরুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তার বাড়িতে গিয়ে হামলাকারীরা তান্ডব চালান। জাকিরুল ইসলামসহ এ পরিবারের আরও বেশকিছু নারীসহ আহত হয়েছে। তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আইনী ও রাজনৈতিক সহায়তার জন্য গিয়েছিলেন সাংসদ ও পুলিশের কাছে। কিন্তু এ সবের পরেও জখমী জাকির আইনী সহায়তা পাননি। তবে তিনি চিকিৎসায় থাকতে পেকুয়া থানায় তার বিরুদ্ধে মামলা রেকর্ড হয়ে যায়। পরবর্তীতে পুলিশ অবশ্যই তার মামলাটিও রেকর্ড করে। আসলে এটি শান্তনাস্বরুপ। আমরা স্পষ্ট বলতে চাই সে দিন জাকিরুল ইসলামের উপর নিপীড়ন হয়েছে। অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীরা হামলা করে। কিন্তু বিপরীত তার বিরুদ্ধে একটি মামলা রুজু হল। ঘটনা জাকিরের বিরুদ্ধে ফক্সি। মামলাও মিথ্যা। তাই আমরা আহবান করছি রাজপথের একজন লড়াকু সেনিক জাকিরের বিরুদ্ধে আইনের বরখেলাপ হয়েছে। তাকে হামলার পর মামলাটি নির্যাতনেরই দৃষ্টান্ত। ১৩ জুন (রবিবার) পেকুয়ায় উপজেলা মৎস্যজীবিলীগ এ উপলক্ষে এক বর্ধিত সভা আহবান করে। চৌমুহনী নিজস্ব কার্যালয়ে বিকেলে অনুষ্টিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনের উপজেলা ও ইউনিয়নের জৈষ্ট্য নেতৃবৃন্দরা। মৎস্যজীবিলীগ পেকুয়া উপজেলার সহসভাপতি ও সাংগঠনিক টীম প্রধান মনছুর আলমের সভাপতিত্বে সাধারন সম্পাদক আবদুল্লাহ শিব্বিরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি অব: সার্জেন্ট মোহাম্মদ হোসাইন, সহসভাপতি মোহাম্মদ বাবুল, সদস্য যথাক্রমে আবদুল মালেক, মো: বাহাদুর, আবুল হাসেম, বাবু সুকুমার চন্দ্র শীল, ছলিমুল্লাহ প্রমুখ। এ দিকে ওই দিন সকালে উপজেলা মৎস্যজীবিলীগের একটি প্রতিনিধি টীম সভাপতি জাকিরুল ইসলামের বাড়িতে যান। এ সময় তারা সে দিনের ঘটনার বিষয়ে খোঁজ খবর নেন। জাকিরুল ইসলামকে ধৈর্য্য ধারণ করার পরামর্শ দেন তারা এবং যে কোন কঠিন দু:সময়ে মৎস্যজীবিলীগ ন্যায় সংগতভাবে দলীয় নেতা-কর্মীদের পাশে থাকবেন বলে প্রতিশ্রæতি দেন।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com