August 9, 2026, 8:39 am

রাজাখালী ও টইটংয়ে ১৯৭২ জেলে পরিবার পেল চাল

রাজাখালী ও টইটংয়ে ১৯৭২ জেলে পরিবার পেল চাল

পেকুয়া প্রতিনিধি

বাংলাদেশের সমুদ্রে ২০মে-২৩জুলাই পর্যন্ত মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে। মৎস্য অধিদপ্তর কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এই সময়ে সাগরে ৬৫দিন মৎস্য আহরণ বা সংরক্ষন বন্দ থাকায় কক্সবাজারের পেকুয়ায় স্ব স্ব ইউনিয়নে জেলে পরিবারের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে। এ উপলক্ষে উপজেলার রাজাখালী ও টইটং ইউনিয়নে নিবন্ধিত ও তালিকাভুক্ত ১৯শ৭২ জেলেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তহবিল থেকে মানবিক সহায়তার ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়।
গত কাল (০৩ জুন) বৃহস্পতিবার পৃথকভাবে এ সব চাল বিতরণ করা হয়। এদিকে দুপুরে রাজাখালী ইউনিয়ন পরিষের চেয়ারম্যান মোঃ ছৈয়দ নুর কর্মহীন ১৭৩৬ জন জেলেদের মাঝে চাল বিতরণ করেন ।

প্রতি বছরের ন্যায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক মানবিক সহায়তা কমর্সুচীর আওতায় ২০২০-২১ অর্থ বছরে নিষিদ্ধকালীন সময়ে মৎস্য আহরণ থেকে বিরত থাকা জেলেদের সরকারি সহায়তা দেওয়া হয়।

এ সময় চেয়ারম্যান মোঃ ছৈয়দ নুর রাজাখালী ইউনিয়নের কর্মহীন জেলে পরিবারের মাঝে মানবিক সহায়তা দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জেলেদের একমাত্র আয়ের উৎস সাগরে মৎস্য আহরণ করে জীবিকা নির্বাহ করা। প্রতি বছর এমনি মৌসুমে যখন মাছ ধরা বন্ধ থাকে তখনি থমকে যায় জেলের আয়ের উৎস। এরই মধ্যে সহায়তার হাত বাড়িয়ে প্রধানমন্ত্রী জেলে পরিবারের পাশে দাঁড়ান।
অপর দিকে বিকেলে টইটং ইউনিয়ন পরিষদে নিবন্ধিত জেলেদের মধ্যে সরকারি চাল বিতরণ করা হয়েছে। ওই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাব উদ্দিন, ইউপি সদস্য মনজুর আলম, আবু ওমর, টিপু সোলতান, ইউপি সচিব আব্দুল আলিম ও উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি আব্দুল মালেকের উপস্থিতিতে প্রদত্ত চাল বিতরণ করা হয়। ইউপি সচিব আব্দুল আলিম জানান এবারের মতো টইটংয়ে ২৩৬জন জেলের মধ্যে প্রতি পরিবারকে ৫৬ কেজি করে মোট ১৩.২১৬মে.টন চাল বিতরণ সম্পন্ন হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সুষ্ঠুভাবে জেলে পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com