August 9, 2026, 9:33 am
এম, রিদুয়ানুল হক, চকরিয়া
চকরিয়া পৌরসভার মেয়র ও নৌকা প্রতীকের মেয়র পদপ্রার্থী আলমগীর চৌধুরী মসজিদে বায়তুশ শরফ কমপ্লেক্সে পবিত্র জুমার নামাযের পর মুসল্লীদের কাছ থেকে দোয়া চেয়ে দলীয় নেতা-কর্মী ও আপামর জনসাধারণকে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
পরে ২১জুন চকরিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকের সমর্থনে পৌরসভা ও ওয়ার্ড আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা ৪ জুন সন্ধ্যা ৭টায় গ্রামীণ ব্যাংক সেন্টারস্থ নির্বাচনী প্রধান কার্যালয়ে অনুষ্টিত হয়।
পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক মুসলেহ উদ্দিন মানিকের সভাপতিত্বে ও পৌর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, সিনিয়র সহ-সভাপততি সরওয়ার আলম, পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক অধ্যাপক একে,এম গিয়াস উদ্দিন, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি মোজ্জাফর হোসেন পল্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীসহ অসংখ্য নেতৃবৃন্দ।
মেয়র আলমগীর চৌধুরী উন্নয়নের ধারা অব্যাহত রেখে নিরাপদ পৌরসভা গড়তে পূনরায় পৌরবাসীর মূল্যবান ভোট, দোয়া ও সমর্থন কামনা করেছেন।