August 9, 2026, 8:37 am
এম, রিদুয়ানুল হক, নিজস্ব প্রতিনিধি
আবারো জনগণের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আসন্ন চকরিয়া পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত মেয়র পদপ্রার্থী ও বর্তমান মেয়র আলমগীর চৌধুরী।
৩ জুন (বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে অফিসিয়াল কাজ শেষে ঢাকা থেকে চকরিয়া শুভ আগমন করেন- চকরিয়া পৌরসভার বর্তমান মেয়র ও নৌকা মনোনীত প্রার্থী আলমগীর চৌধুরী। এ সময়ে পৌর কর্মকর্তা-কর্মচারি, স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের নেতা-কর্মী ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ সহ আপামর জনসাধারণ এর ভালবাসায় সিক্ত হন তিনি।
এসময় সংক্ষিপ্ত ভাষণে মেয়র বলেন, চকরিয়া পৌর এলাকায় কাজের ধারাবাহিকতা চলমান উন্নয়নের গতি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও নিশ্চিত হয় কাজের মান, বজায় রাখা হয়েছে স্বচ্ছতা।
তিনি আগামী ২১ জুন চকরিয়া পৌর নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করছেন।
উল্লেখ্য, চকরিয়া পৌরসভার নির্বাচন-২০২১ বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক স্থগিত থাকায় পুনরায় আগামী ২১শে জুন নির্বাচনের তারিখ ঘোষাণা করা হয়েছে।