August 9, 2026, 8:49 am

নওগাঁয় ৪০ কেজি গাঁজাসহ আটক দুই জন

নওগাঁয় ৪০ কেজি গাঁজাসহ আটক দুই জন

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ
আজ সোমবার রাত সাড়ে ৮টায় নওগাঁ শহরের কাঁঠাতলী মোড় থেকে ৪০ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৫।

আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার রঘুনাথপুর গ্রামের মৃত ছানারুল্লাহ’র ছেলে ট্রাক চালক খোরশেদ আলম (৪৫) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার মোহনপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে চালকের সহকারী দুলাল মিয়া (৩৮)।

এই বিষয়ে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী কমান্ডর অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, হবিগঞ্জ থেকে (ঝিনাইদহ-ট-০২-০১৮৩) একটি খালি ট্রাক নওগাঁর দিকে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ শহরের কাঁঠালতলী মোড়ের পাশে নওগাঁ-বগুড়া মেইন রোডে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) সামনে ট্রাকটি থামিয়ে তল্লাসি করে ট্রাকের উপর পলেথিন দিয়ে ঢেকে রাখা প্লাস্টিকের চারটি বস্তা থেকে গাঁজা উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ৪০ কেজি।

আটককৃতদের বিরুদ্ধে নওগাঁ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলার রুজু হয়েছে।#

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com