August 9, 2026, 9:38 am

পেকুয়ার মগনামায় জেলে পরিবারের মাঝে নগদ অর্থ দিলেন- চেয়ারম্যান ওয়াসিম

পেকুয়ার মগনামায় জেলে পরিবারের মাঝে নগদ অর্থ দিলেন- চেয়ারম্যান ওয়াসিম

পেকুয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন ঘূর্ণিঝড় ইয়াসে সদ্য ক্ষতিগ্রস্ত ২৮০ জেলে পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করলেন চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম।

বুধবার(২৬ মে) দুপুর ১২ টার সময় চেয়াররম্যান নিজে উপস্থিত থেকে এ অর্থ বিতরণ করেন।

এসময় চেয়ারম্যান শরাফত উল্লাহ চৌধুরী ওয়াসিম অসহায় জেলে পরিবারগুলোর উদ্দেশ্যে বলেন, আমার যতদিন নিঃশ্বাস আছে ততদিন মগনামা ইউনিয়নে কোন মানুষ অসহায় অবস্থায় থাকবেনা। জনগণের ভোট নিয়ে আমি চেয়ারম্যান হয়েছি এখন আমার দায়িত্ব জনগণের পাশে দাঁড়ানো। অতীত ও বর্তমানে যেমন আমাকে পাশে পেয়েছেন ভবিষ্যতেও তেমনি পাশে পাবেন ইনশাল্লাহ।

এ সময় নগদ অর্থ পেয়ে রোজিনা নামে এক মহিলা বলেন, যখনি অসহায় মানুষগুলো সমস্যায় পড়ে তখনি আমরা চেয়ারম্যানকে পাশে পাই। দোয়া করি তিঁনি যেন সামনের দিনগুলোতেও আমাদের মত অসহায় মানুষগুলোর কাছে থাকতে পারে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com