August 9, 2026, 8:39 am

পেকুয়ায় ১৪৪ ধারা অমান্য করে জায়গা জবর দখলের চেষ্টা

পেকুয়ায় ১৪৪ ধারা অমান্য করে জায়গা জবর দখলের চেষ্টা

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় ১৪৪ ধারা অমান্য করে বসতভিটার দীর্ঘদিনের দখলীয় জায়গা জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী গ্রামের মোহাম্মদ আতিক উদ্দিন প্রকাশ জিয়াবুল শাহ ও একই এলাকার ফরুক আহমদের ছেলে হেলাল উদ্দিন রেজাবুলের মধ্যে পেকুয়া মৌজার আর এস খতিয়ান ৯৯৪, সৃজিত বি,এস খতিয়ান নং ১৫৫৫, বিএস দাগ নং ২৫০৪ এর ২৯ শতক জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় ও পেকুয়া থানায় বিচার চলছিল। এ দিকে জায়গা নিয়ে বিরোধ প্রকট আকার ধারণ করলে জায়গার মালিক মোহাম্মদ আতিক উদ্দিন প্রকাশ জিয়াবুল শাহ এর মেয়ে শরীফা ইয়াসমিন বাদী হয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪ ধারা চেয়ে আবেদন করে। আদালত ১৪৪ ধারা জারি করে। যার এম,আর মামলা নং ৯৬৫/২১। মামলা সুত্রে জানা যায়, নালিশি জমি ১ম পক্ষের দখলে রয়েছে এবং জমির সকল ডকুমেন্ট রয়েছে। ২য় পক্ষ জোরপূর্বক নালিশি জমি জবর দখল করার পাঁয়তারা করছে। বাদীপক্ষ মোহাম্মদ আতিক উদ্দিন প্রকাশ জিয়াবুল শাহের মেয়ে শরিফা ইয়াসমিন জানান, প্রতিপক্ষ হেলাল উদ্দিন রেজাবুল গং প্রতিনিয়ত আমাদের নানা ধরনের হুমকি ধমকি দিচ্ছে। হাতে অস্ত্র স্বস্ত্র নিয়ে আমাদের বাড়ির সামনে দাড়িয়ে থাকে হামলার উদ্দেশ্যে। আমরা ভয়ে ঈদুল ফিতরের আগের দিন থেকে বের হতে পারছিনা। বাড়ির পানি উত্তোলনের মোটরের পানির লাইন উপড়ে ফেলছে। পুকুরের মাছ লুট করেছে। ঘিরা বেড়া ভাংচুর করছে। বসতবাড়ির গেইটেও ইটপাটকেল নিক্ষেপ করছে। এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এর প্রেক্ষিতে ১ম পক্ষ বিজ্ঞ ২য় জজ আদালতে অপর ১৫৮/২০ ইং মামলা দায়ের করেন। যাতে ২য় পক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। ২য় পক্ষ উক্ত বিষয়ে কিছুই মানছে না। ১৮ মে (মঙ্গলবার) সকালে গাছ ও খুঁটি দিয়ে জায়গা জবর দখলের চেষ্টা করছে। এ দিকে স্থানীয় লোকজন জানান, কাগজপত্রমূলে বিরোধীয় জায়গা আতিক উদ্দিন প্রকাশ জিয়াবুল শাহের পক্ষে রয়েছে। প্রতিপক্ষ হেলাল উদ্দিন গং মোটা অংকের চাঁদার জন্য এ সব করছে। ওই জায়গার মালিক জিয়াবুল প্রবাসে থাকে। তার পরিবারে স্ত্রী ও ৪ কন্যা রয়েছে। পরিবারটি পুরুষশুন্য হওয়ায় বিবাদীগণ এ ধরনের অত্যাচার ও জুলুম করছে। পেকুয়া থানার এস, আই মো: খাইর উদ্দিন ভূঁইয়া জানান, আমি ১৪৪ ধারার অনুবলে উভয়পক্ষকে নোটিশ প্রদান করেছি। তিনি বিরোধীয় জায়গায় শান্তি শৃংখলা রক্ষার জন্য নির্দেশনা প্রদান করেন। যদি প্রতিপক্ষ আইন ভঙ্গ করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবেনা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com