August 9, 2026, 8:40 am

করোনায় আরও ৩০ জনের মৃত্যু

করোনায় আরও ৩০ জনের মৃত্যু

ডিএন২৪ ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় তাঁরা মারা যান। এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১ হাজার ২৭২ রোগী শনাক্ত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজ মঙ্গলবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২ হাজার ২১১। আর মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৮২ হাজার ১২৯। দেশে করোনায় গতকাল ৩২ ও গত পরশু ২৫ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ১৬ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ হাজার ২৭২ রোগী শনাক্ত করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭ দশমিক ৫৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯২ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৬ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com