August 9, 2026, 6:43 am

চকরিয়ায় এসএসসি ব্যাচ’৯১ এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী সম্পন্ন

চকরিয়ায় এসএসসি ব্যাচ’৯১ এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী সম্পন্ন

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ব্যাচ’৯১ এর বন্ধুদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্টান সম্পন্ন হয়েছে। রবিবার দিনব্যাপী লামার কুমারী সার্ভ প্রশিক্ষণ কেন্দ্রে এ ঈদ পুনর্মিলনী অনুষ্টিত হয়। এর আগে সকালে চকরিয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় জামে মসজিদে কোরানখানি ও মারা যাওয়া শিক্ষক ও বন্ধুদের জন্য দোয়া মাহফিল অনুষ্টিত হয়।
মোর্শেদ উল্লাহ ও হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী। তিনি উপস্থিত সকলের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে উপস্থিত সকলে স্কুল জীবনের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন।
এদিন মধ্যাহ্ন ভোজের পর লাকী কুপন বিক্রি, লটারী ও বিকালে সাংস্কৃতিক অনুষ্টান শুরু হয়। অনুষ্টানে গান পরিবেশন করেন, মোর্শেদ উল্লাহ, মোহাম্মদ সাকের, মানিক বড়ুয়া ও নীতিপুর্ণ বড়ুয়া। অনুষ্টান শেষে এসএসসি ব্যাচ’৯১ এর বন্ধু নুরুদ্দীন জাহাঙ্গীর, জাহেদ উদ্দিন, হেলাল উদ্দিন ও সাখাওয়াত হোসেনের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com