August 9, 2026, 10:30 am

পেকুয়ায় বসতবাড়িতে হামলা নারীসহ আহত-৩, বাড়ি ভাংচুর

পেকুয়ায় বসতবাড়িতে হামলা নারীসহ আহত-৩, বাড়ি ভাংচুর

পেকুয়া প্রতিনিধি:
পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা গ্রামে বসতবাড়িতে হামলা চালিয়ে নারীসহ ৩ জনকে গুরুতর জখম করা হয়েছে। এ সময় দুবৃর্ত্তরা বাড়িঘর ভাংচুর ও লুটপাট চালিয়েছে। ১৪ এপ্রিল ঈদুল ফিতরের দিন রাত ১২ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও স্থানীয় সুত্র জানায়, এলাকায় আধিপত্য ও অবৈধ ভাবে চাঁদা দাবী সংক্রান্ত বিষয় নিয়ে জাকের হোসেনের পুত্র রোবেল, আবুল হোসেনের পুত্র সিরাজ, কালু মিয়ার পুত্র ওয়াদলোসন, সফর মুল্লুকের পুত্র খালেক, তার পুত্র রাসেল, মোকাদ্দেসের পুত্র বাচ্চুসহ আরো অনেকে অস্ত্র স্বস্ত্র ও লাঠিসোটা নিয়ে নজির আহমদের বাড়িতে হামলা করে। এ সময় তাদের এলোপাতাড়ি হামলায় মৃত ছিদ্দিক আহমদের পুত্র নজির আহমদ (৬০), তার স্ত্রী ফরিদা বেগম (৪৮), পুত্রবধূ লাকী আক্তার (১৭) জখম হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত নজির আহমদ জানান, আমার ছেলে মনির খান থেকে তারা ৩ লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। উক্ত চাঁদা না দেয়ায় তারা এ হামলা করে। স্থানীয় আবুল বশর ও এরশাদ জানান, তারা নজির আহমদের বাড়িতে হামলা করে ক্ষান্ত হয়নি। বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিবারের সদস্যদের ৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখে। নজির আহমদের ছেলে আবুল কাসেম জানান, দুবৃর্ত্তরা আমাদের বাড়িতে হামলা করে ২ ভরি স্বর্ণ, নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এমনকি মহিলাদের নিয়ে টানা হ্যাঁচড়া করে। খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পেকুয়া থানার ওসি তদন্ত কানন সরকার জানান, লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com