August 9, 2026, 10:29 am
ফরহাদুল ইসলাম,আনোয়ারা প্রতিনিধি :
আনোয়ারা উপজেলা কৈনপুরা সচেতন সংঘের উদ্যোগে হতদরিদ্র অসহায় মানুষের মাঝে নগর অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার(১৫ মে) সকাল ১০টায় কৈনপুরা সচেতন সংঘের কার্যালয়ে কৈনপুরা,মহতরপাড়া,বড়উঠান এবং দৌলতপুর এলাকাসহ মোট ৪০০ পরিবারের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা এডভোকেট প্রদীপ দত্তের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল মনছুর মোহাম্মদ মাঈনদ্দীন।বিশেষে অতিথি হিসেবে ছিলেন চাতরী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুচ্ছাফা মেম্বার,কৈনপুরা মহাশক্তি বৈদিক গীতা শিক্ষালয়ের সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু রঞ্জন কান্তি দত্ত,সাবেক ছাত্রনেতা সুরজিত দত্ত সৈকত,কৈনপুরা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবু রণবীর দত্ত,কৈনপুরা সচেতন সংঘের সভাপতি সুশান্ত দত্ত,সাধারণ সম্পাদক প্রণতোষ দত্ত,সহ-সভাপতি শ্রীকান্ত দত্ত,কৈনপুরা সার্বজনীন দূর্গা পূজা পরিষদের সভাপতি দিবাকর দত্ত,রাধাকৃষ্ণ সেবাশ্রমের প্রধান উপদেষ্টা কাজল দাশ,সভাপতি অবিনাশ দাশ,কৈনপুরা সচেতন সংঘের সাংগঠনিক সম্পাদক ভাস্কর দত্ত প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাতোষ দত্ত,বিপ্লব দত্ত ও সজল দে।