August 9, 2026, 10:30 am

৩৫ হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন ৯৩ সংগঠন

৩৫ হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করলেন ৯৩ সংগঠন

সোহাগ আরেফিন

১৯৯৩ সালেএসএসসি পরীক্ষার্থীদের নিয়ে গঠিত ফেসবুক ভিত্তিক বন্ধু সংগঠন আমরা ৯৩ এর পক্ষ থেকে গতকাল ৮ই মে সারা দেশে একযোগে পালিত হলো “ইফতার বিতরণ কর্মসূচি”।

এ বিষয় এ কথা হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী আনিসা আব্দুল্লাহর সাথে তিনি বলেন আমরা ঢাকা সহ দেশের প্রতিটি বিভাগীয় শহর ও জেলা শহরে একযোগে পালন করেছি এই ইফতার বিতরণ কর্মসূচি।

৯৩ এর পক্ষ থেকে আরিফুর রহমান মিতুল জানান
এই কর্মসূচির আওতায় – ভ্রাম্যমাণ, দুস্থ ও অসহায় রোজাদার মানুষ, এতীমখানার শিশু-কিশোর ও সমাজ উন্নয়নে ও সংরক্ষণে নিয়োজিত প্রায় পয়ত্রিশ হাজার (৩৫,০০০) মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

প্রাণের সংগঠন আমরা ৯৩ এর “ইফতার বিতরণ কর্মসূচিটি” উদ্বোধন ও পরিচালনা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও এডমিন মোহাম্মাদ ওমর ফারুক সহ সংগঠনের অন্যান্য বন্ধুরা।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com