August 9, 2026, 10:29 am
মনসুর মহসিন, চকরিয়া, কক্সবাজার বাংলাদেশ আওয়ামিলীগ ডুলাহাজারা ইউনিয়ন শাখার প্রয়াত সভাপতি ও আসন্ন ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কলিম উল্লাহ কলির শ্রদ্ধেয় পিতা মরহুম আলহাজ্ব জামাল হোছাইন, বীর মুক্তিযোদ্ধা এন ইসলাম মাস্টার, আবু তাহের এবং জাহাঙ্গীর আলম সহ সকল মরহুমদের স্মরণে বাংলাদেশ আওয়ামিলীগ ডুলাহাজারা ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত শোকসভা ও ইফতার মাহফিল ৮ মে শনিবার বিকেলে ডুলাহাজারা উচ্চ বিদ্যালয়ে অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-১ আসনের সাংসদ জনাব আলহাজ্ব জাফর আলম এমপি।
ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মনছুর আলমের সঞ্চালনায় অনুষ্টিত উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান প্রার্থী কলিম উল্লাহ কলি ও জমিল হোছাইন সহ আওয়ামিলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ।