August 9, 2026, 9:33 am

রাত হলেই অসহায় এর দোরগোড়ায় খাবার নিয়ে পৌঁছে ছাত্রলীগের নেত্রী জেসি

রাত হলেই অসহায় এর দোরগোড়ায় খাবার নিয়ে পৌঁছে ছাত্রলীগের নেত্রী জেসি

সোহাগ আরেফিন

প্রতিদিনকার মত আজও ব্যস্ততম নগরীর বিভিন্ন পয়েন্টে খাবার বিতরন করেন চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের নেত্রী জেসমিন আক্তার জেসি।

করোনার মহামারীতে মানুষের পাশে থাকার উদ্দ্যেশ্যে শুরু থেকে এখন অবধি নিজ প্রচেষ্টায় মানুষের জন্য যতটুকু সম্ভব কাজ করে যাছেন চট্টগ্রাম আইন কলেজের ছাত্রলীগ নেত্রী জেসমিন আক্তার জেসি।

তিনি গত বছর করোনার সময় থেকে এখন পর্যন্ত প্রিয় নেতা
চট্রগ্রাম মহানগর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ.জ.ম নাছির এর দিক-নির্দেশনায়
অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তাদের বিভিন্ন সুবিধা- অসুবিধাও দেখভাল করে যাচ্ছেন এই নারী নেএী।

করোনায় রমজানের শুরু থেকে এখন পর্যন্ত নিজের সামর্থ্য অনুযায়ী খেটে খাওয়া মানুষের জন্য ইফতার ও সেহরি বিতরণ করে আসছে, বিকেলে ইফতার সামগ্রী রাতে সেহেরির খাবার বিশেষ করে এগুলো তিনি নিজের হাতে রান্না করে থাকেন।

ছাত্রলীগের নেত্রী জেসি বলেন,মানুষের জন্য কিছু করতে পারাটায় স্বার্থকতা আমার। সবসময় অসহায়, হত দরিদ্র, সুবিধা বঞ্চিতদের নিয়ে কাজ করে যাচ্ছি। সামনে আরও সুযোগ পেলে আপনাদের দোয়াই আরও বৃহৎ পরিসরে কাজ করব, ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Comments are closed.




© All rights reserved © 2020 districtnews24.Com
Design & Developed BY districtnews24.Com